কৃষক

ট্রেনার

chevron_left
chevron_right

বালাইনাশক ব্যবহারের প্রস্তুতি

যেসব সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে সেগুলি সম্বন্ধে জ্ঞানলাভ করুন, এবং সঠিক সময়ে ও সঠিক আবহাওয়ায় স্প্রে করা গুরুত্বপূর্ণ কেন সেটি অনুধাবন করুন।

বালাইনাশক স্প্রে করা

আপনার বালাইনাশকটিকে দক্ষতার সঙ্গে প্রয়োগ করুন সেটিকে বালাইয়ের নিয়ন্ত্রণকার্যে সর্বোত্তম ফলাফল লাভের জন্য। বালাইনাশকের সুদক্ষ প্রয়োগটি আপনার স্বাস্থ্য এবং নিকটস্থ মানুষজনের, গবাদি পশু, স্থানীয় বন্য পশুপক্ষী, মাটি, পানি, আপনার ফসল, অন্যান্য মূল্যবান উদ্ভিদ ও আপনার ফসলের ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা করবে।

স্প্রে করার পর

নিরাপদে থাকুন! আপনার ন্যাপস্যাক স্প্রেয়ারটি পরিষ্কার করে রাখুন যাতে পরের বার স্প্রে করার সময়ে আপনি নিরাপদে থাকতে পারেন। কিভাবে তা করবেন সেটি আপনাকে আমরা দেখাব।

বালাইনাশক লেবেল

আপনার বালাইনাশকের লেবেলটিই হচ্ছে প্রধান চাবিকাঠি যার দ্বারা আপনি নিরাপদে কার্যকরীভাবে বালাই সমস্যার সমাধান করতে পারবেন। বালাইনাশকগুলি পরিকল্পিত হয় জীবন্ত বালাই (আগাছা, কীটপতঙ্গ, জীবাণু, কৃমি বা ইঁদুর) হত্যা বা নিয়ন্ত্রণ করতে। খারাপভাবে ব্যবহার করলে, বালাইনাশকগুলি মানুষ ওজীব- জন্তুর সম্ভাব্য ক্ষতি করার এবং পানি, মাটি ও বায়ু দূষিত করার ক্ষমতা রাখে। আপনার বালাইনাশক লেবেলে প্রদত্ত নিয়মাবলী অনুসরণ করুন নিজেকে, আপনার পরিবারকে, আপনার প্রতিবেশীদের, আপনার ফসলের মাঠ ও আপনার ফসলের ভোক্তাদের সুরক্ষিত রাখতে।