৬নং পদক্ষেপের ৬নং - বালাইনাশকের মাত্রা এবং স্প্রে মিশ্রণ/পানির পরিমাণের জন্য ন্যাপস্যাক স্প্রেয়ারটিকে ক্যালিব্রেট করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
এখন স্প্রের সঠিক ধরণে একটি জানা ক্ষেত্রের উপর স্প্রের সঠিক পরিমাণ নির্গত হচ্ছে কিনা তা পরীক্ষা করে আপনার ক্যালিব্রেশনকে সম্পূর্ণ করুন।
একটি সমতল ভূমির উপর স্প্রেয়ারটিকে রাখুন এবং স্প্রেয়ারে পানির স্তরটিকে চিহ্নিত করুন।
তারপর যে চাপে, নজ্লের উচ্চতায় এবং স্প্রে করার গতিতে অনুশীলন করেছিলেন সে চাপে চিহ্নিত করা ক্ষেত্রটিতে স্প্রে করুন।
তারপর স্প্রেটিকে আবার একই সমতল ভূমির উপর রাখুন এবং পানির নতুন স্তরটিকে চিহ্নিত করুন।
পরিমাপকারী একটি সিলিন্ডার ব্যবহার করুন এবং আগের চিহ্ন পর্যন্ত স্তরকে ভরতে যত্নসহকারে পানি যোগ করুন।
২৫ বর্গ মিটারে আমাদেরকে কতটা স্প্রে করতে হবে? ১ বর্গ মিটারে আমাদেরকে কতটা স্প্রে করতে হবে প্রথমে তা হিসাব করুন:
এই প্রদর্শনীতে আমরা কেবল ৪৫০মিলি স্প্রে করেছি, সূতরাং আমরা খুব দ্রুত স্প্রে করেছি
এবং আমাদের অনুশীলনকে পুরুনবার করতে হবে এবং হালকা ধীর গতিতে স্প্রে করতে হবে। আমাদেরকে এটা এখনই করতে হবে।
৫০০ মিলি স্প্রে করা হয়ে গিয়েছে এবং সূতরাং এই গতিতেই আমরা স্প্রে করব।