ডিফ্লেক্টর নজ্ল
বর্ণনা
বর্ণনা
ডিফ্লেক্টর নজ্ল
ডিফ্লেক্টর নজ্ল
এই ভিডিওটি আপনাকে দেখাবে কি করে একটি ডিফ্লেক্টর নজ্ল দিয়ে স্প্রে করতে হবে। ভিডিওটি দেখার জন্য এখানে উপস্থিত প্লে বোতামটি ক্লিক করুন অথবা স্টোরি-বোর্ড দেখার জন্য স্ক্রিপ্ট ট্যাবটিতে ক্লিক করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।

বালাইনাশক, বিশেষত আগাছানাশক প্রয়োগ করার ক্ষেত্রে রিফ্লেক্স নজ্ল এর ব্যবহার সবচেয়ে বেশী হয়ে থাকে, নীচের দিকে, যে সমস্ত আগাছা বা শস্য ছোট, মাটির কাছাকাছি থাকে, সেখানে ও মাটির ওপরে স্প্রে করতেও রিফেক্স নজ্ল ব্যবহার হয়।

রিফ্লেক্স নজ্ল বড় থেকে আরও বড় ফোঁটা তৈরী করে, ফোঁটাগুলি বের হয় নজ্ল-এর দু পাশ দিয়ে যা প্রায়

এক মিটার পর্যন্ত স্প্রে করা সম্ভব (বেছে নেওয়া নজ্ল এর আকার অনুযায়ী)। ফোঁটাগুলি যত বড় বা মোটা হবে, তার ড্রিফট ইর আশঙ্কা তত কম।

রিফ্লেক্স নজ্ল প্রায় ২ মিটার মাপের স্প্রে এর ক্ষেত্র তৈরী করতে পারে, তাও অন্যান্য নজলের ক্ষেত্রে যতটা প্রয়োজন তার থেকে কম দূরত্ব থেকে। দেখা যায় মাটির ওপর বা সমান জায়গায় এর স্প্রে এর পরিমাণ সবক্ষেত্রে সমান, কিন্তু মাঝে মাঝে স্প্রের কিনারার দিকে এর পরিমাণ একটু বেশীমাত্রায় লক্ষ্য করা যায়।