লেটুস এর জন্য জন্য ন্যাপস্যাক স্প্রে
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
এই ধরণের বেশীরভাগ ফসলই চারা হিসেবে রোপণ করা হয়। প্রথমদিকে এই ফসলগুলিতে আগাছা জন্মানোর সম্ভাবনা থাকে।
যদি আগাছা দমন করার জন্য আগাছানাশক ব্যবহার করতে হয় তবে লেবেলের নির্দেশিকাটি ভালো করে পড়ে নেবেন।
এই ধরণের শাকসবজিগুলি বেশীরভাগই এমনভাবে বেড়ে ওঠে যাতে খুব ঘন পাতার আড়ালে গাছের মূল কেন্দ্রবিন্দুটি লুকিয়ে থাকে যেটা সংগ্রহ করা হয় এবং ভোগ করা হয়। যদি প্রয়োগ করা স্প্রে বাইরের পাতাগুলিকে ভেদ করে ভিতরের অংশে পৌঁছে সেখানে সঠিকভাবে কাজ করতে পারে এবং লেগে থাকতে পারে তবেই এই শাকসবজির ক্ষতিকর কীট ও রোগগুলিকে দমন করা যাবে।
আপনার ফসলের সম্পূর্ণ অংশে সমানভাবে স্প্রে করতে হলে বালাইনাশকের লেবেলের নির্দেশিকা অনুযায়ী সঠিকভাবে পানির আয়তন, ফোঁটার মাপ ও স্প্রে-র চাপ বজায় রাখতে হবে। যখন স্প্রে করছেন, আপনার নজ্লটির এবং বুম এর অবস্থান সম্পর্কে বিশেষ যত্ন নিন এবং শস্যের সঠিক দূরত্ব থেকে স্প্রে করা শুরু করুন এবং সমগ্র স্প্রে-র সময়কালে সঠিক দূরত্ব বজায় রাখুন।