৬ নং পদক্ষেপের ২ নং - বালাইনাশকের মাত্রা এবং স্প্রে মিশ্রণ/পানির পরিমাণের জন্য ন্যাপস্যাক স্প্রেয়ারটিকে ক্যালিব্রেট করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
এরপরে নজ্ল থেকে প্রবাহের সঠিক হারকে নির্গত করার জন্য যে চাপে স্প্রেয়ারটিকে বজায় রাখার প্রয়োজন হবে, সে চাপকে অর্জন করতে আমাদেরকে অনুশীলন করতে হবে।
অপেক্ষাকৃত ভালো ন্যাপস্যাক স্প্রেয়ারের সাথে একটি চাপ সমন্বয়কারীলাগানো থাকে। এর অর্থ হল এই যে, বিভিন্ন চাপে স্প্রে করার জন্য স্প্রেয়ারটিকে সমন্বয়কৃত করা যেতে পারে এবং বিভিন্ন ধরণের নজ্ল এটিতে ব্যবহার করা যেতে পারে।
এই ন্যাপস্যাক স্প্রেয়ারের চাপকে চাপের সেটিং-এর ৩ বার-এ উচ্চে স্থাপন করা হয়েছে।
এরপর পরিষ্কার পানি দিয়ে স্প্রে করার ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি করুন। কোন আবর্জনা ছেঁকে নেওয়া হয়েছে কি না তা সুনিশ্চিত করতে ট্যাঙ্কের মুখের জালের ফিল্টারের মধ্যে দিয়ে পানি ঢালুন।
আপনার পিঠে স্প্রেয়ারটি ব্যবহারের জন্য নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যমূলক কিনা তা নিশ্চিত করুন।
স্থিতিশীলভাবে এবং যত্নসহকারে পাম্প করুন এবং যতক্ষণ না কিছু পানি স্প্রে করে বের করার জন্য যথেষ্ট চাপ পাচ্ছেন ততক্ষণ পাম্প করার হারকে বাড়ান।
কয়েক সেকেন্ডের জন্য স্প্রে করুন, যতক্ষণ তা সরবরাহকারী পাইপের সমস্ত বায়ুকে বার করে দেয়। যদি প্রয়োজন হয় তাহলে আটকে থাকা যে কোন বায়ুর অপসারণকে সাহায্য করার জন্য উপরের দিকে স্প্রে করতে নজ্লটিকে তুলুন।
পাম্প করার সবচেয়ে ভালো ছন্দকে খুঁজে বার করুন যা সবচেয়ে কম প্রচেষ্টায় এবং সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে ঐ চাপকে ধরে রাখে। আপনি যখন চাপকে নিয়ন্ত্রণে রাখতে পাম্প করার সঠিক গতিবের করতে পারবেন,তখন ছন্দটিকে গণনা করুন। নজ্ল থেকে বেরিয়ে আসা স্প্রের পরিমাণ এই চাপের উপর নির্ভর করে, সুতরাং আপনাকে চাপকে স্থির রাখা রাখতে হবে নতুবা আপনি সমানভাবে বালাইনাশক প্রয়োগ করতে পারবেন না, সূতরাং ততক্ষণ পর্যন্ত আপনি অনুশীলন করুন যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন যে এটিকে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে শিখে গেছেন।