৬ নং পদক্ষেপের ৩ নং - বালাইনাশকের মাত্রা এবং স্প্রে মিশ্রণ/পানির পরিমাণের জন্য ন্যাপস্যাক স্প্রেয়ারটিকে ক্যালিব্রেট করা
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
আপনার ন্যাপস্যাক স্প্রেয়ারটি পরীক্ষার সময় একবার নজ্লটিও পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু এখন ভালো সময় শেষ আরেকবার নজ্লটির অবস্থা পরীক্ষা করে দেখা
এবং তার প্রবাহের হার কেমন তা পরীক্ষা করা।
যেমন ধরুন, তালিকায় উল্লিখিত আছে, উদাহরণস্বরূপ এই নজ্লটিকে ৩ বার (বায়ুচাপ পরিমাপক একক) চাপে স্প্রে করলে এক মিনিটে ৬০০ মিলি মিশ্রণ নির্গত করা উচিত।
নজ্লটির প্রবাহের হার পরীক্ষা করতে, যে বায়ুচাপে আপনি স্প্রে করতে অভ্যস্ত হয়েছেন সেই পরিমাণ চাপে একটি পাত্রের মধ্যে ঠিক এক মিনিট ধরে পানি স্প্রে করুন।
তারপর পানির পরিমাণ পরীক্ষা করুন। যদি আপনার নজ্লটি খুবই কম পানি নির্গত করে, তবে জোরে এবং/বা তাড়াতাড়ি পাম্প করে বায়ু চাপ একটু বাড়িয়ে নিন। যদি দেখা যায় যে খুব বেশী পরিমাণে পানি নির্গত হচ্ছে, তবে পাম্প করার হার একটু কমিয়ে দিন।
আপনার নজ্ল এর নির্গত হওয়ার পরিমাণ সঠিক না হওয়া পর্যন্ত অনুশীলন করে যান।
এই নজ্লটি ৬০০ মিলি মিশ্রণ নির্গত করেছে এবং এটি পুরোনো বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়নি, সূতরাং এটি এখন ব্যবহারের জন্য উপযুক্ত।