৬নং পদক্ষেপের ৪ নং - বালাইনাশকের মাত্রা এবং স্প্রে মিশ্রণ/পানির পরিমাণের জন্য ন্যাপস্যাক স্প্রেয়ারটিকে ক্যালিব্রেট করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
নজ্লের উচ্চতা (দূরত্ব) এবং স্প্রেয়ারের চাপকে নিয়ন্ত্রণ রাখা অনুশীলন করুন যাতে আপনি শস্যের সারির অংশের সঠিক প্রস্থকে এবং কাঙ্ক্ষিত ফোঁটার আকার পেতে পারেন।
আপনার নিশানাযুক্ত জায়গার উপরিভাগ থেকে ৫০ সেমি দূরত্বে স্প্রে করার জন্য নজ্লটিকে রাখুন। একটি একক নজ্ল দিয়ে যখন আপনি নিচের দিকে স্প্রে করছেন তখন এই কংক্রিটের মত সমতল শুষ্ক ক্ষেত্রকে ব্যবহার করুন। নিচের দিকে স্প্রে করার সময় যদি আপনি নজ্লের উচ্চতা সম্পর্কে নিশ্চিত না হন তাহলে ঐ দূরত্বকে নিয়ন্ত্রণে রাখতে, সহায়তা হিসাবে ল্যান্সের সাথে ভারী সু্তো বেঁধে ব্যবহার করে দেখুন।
যদি নজ্লের উচ্চতা খুব কম হয় তাহলে স্প্রেটি সম্ভবতঃ কম সমরূপভাবে স্প্রে করবে।
যদি আপনি খুব উঁচুতে স্প্রে করেন তাহলে স্প্রে-এর ফোঁটাগুলি আপনার, যে কোন পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির এবং পরিবেশের ক্ষেত্রে দূষণের ঝুঁকি তৈরী করছেন; যেহেতু স্প্রে-র বিতরণ যতটা সমান হওয়ার দরকার ছিল ততটা হবে না, তাই আপনি টাকা নষ্ট করছেন এবং বালাই নিয়ন্ত্রণের মানকেও ঝুঁকিপূর্ণ করছেন।
সূতরাং নিশানাকৃত জায়গার উপরিভাগের থেকে সঠিক দূরত্বে নজ্লটিকে ধরুন, এই কংক্রিটের মত শুষ্ক উপরিতলের উপর সঠিক চাপে পানি স্প্রে করুন। স্প্রে কোথায় প্রয়োগ করা হয়েছে তা দেখতে পাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ডের জন্য স্প্রে করুন। স্প্রেএর ধরণটি সমান কিনা তা পরীক্ষা করুন। এই প্রদর্শনীতে, একটি সূক্ষ্ম স্প্রেতে পানিকে স্প্রে করা হয়েছে এবং একটি গোলাকার, সংকীর্ণ ফাঁপা নমুনা তৈরী করছে।
সারির ফাঁকা অংশের প্রস্থকে পরিমাপ করুন যা হল ফোঁটাগুলির ব্যাপ্তি। সারির এই ফাঁকা অংশটি বরাবর ০.৭৫ মিটার সঠিক রয়েছে।