আপনার ন্যাপস্যাক স্প্রেয়ার পরীক্ষা করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
add
remove
কিভাবে আপনার ন্যাপস্যাক স্প্রেয়ার পরীক্ষা করবেন তা এই ভিডিওতে দেখানো হবে। এখন এই ভিডিওটি দেখতে প্লে বোতামে ক্লিক করুন, অথবা ষ্টোরি-বোর্ড দেখতে স্ক্রিপ্ট ট্যাবের উপর ক্লিক করুন। করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
স্ক্রিপ্ট
add
remove
আপনার প্রয়োজন পড়বে:
- একটি পরিচ্ছন্ন কাজের ক্ষেত্র,
- একটি ন্যাপস্যাক স্প্রেয়ার,
- এর নির্দেশিকা পুস্তিকা,
- সরবরাহকৃত নজ্ল,
- পরিষ্কার পানি,
- ডিটারজেন্ট,
- পরিষ্কার করার কাপড়,
- একটি স্ক্রু ড্রাইভার,
- একটি চেকলিষ্ট এবং
আপনার ব্যক্তিগত নিরাপত্তামুলক পোশাক ও উপকরণ (পিপিই)। যখন কাঁধে ঝোলানো স্প্রেয়ার পরীক্ষা করবেন, আপনার পিপিই পরিধান করে নিন, যাতে আপনি এটা পরিধান করতে ও এটির সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্থ হন এবং যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এই ন্যাপস্যাকটি ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে – "কিভাবে ন্যাপস্যাক স্প্রেয়ার পরিস্কার করতে হয়" তা আমরা আপনাকে একটি আলাদা ভিডিওতে দেখাব। কোন বড় ধরনের ত্রুটি আছে কিনা পরীক্ষা করুন। হোস এবং হোস ক্লিপগুলি সুরক্ষিত এবং অক্ষত রয়েছে কিনা, তা পরীক্ষা করুন।
ষ্ট্র্যাপগুলি ও তাদের স্থাপনকারী পয়েন্টগুলি কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা তা পরীক্ষা করুন।
পানিপূর্ণ ট্যাঙ্কসহ ন্যাপস্যাক স্প্রেয়ারটি তুলুন এবং ষ্ট্র্যাপগুলি ও তাদের স্থাপনকারী বিন্দুগুলি কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা তা পুনরায় পরীক্ষা করুন।
তারপর যখন সমতল পৃষ্ঠের ওপর ন্যাপস্যাক স্প্রেয়ারটিকে তোলা হবে এবং রাখা হবে তখন সেটি সুস্থিত আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। ন্যাপস্যাক স্প্রেয়ারটিকে খাড়াভাবে রেখে, কোন লিকেজ আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করুন।
এখন এটিকে সামানো ঝোঁকানো তলের অপর রাখুন – যদি ন্যাপস্যাক স্প্রেয়ারটি সহজেই পড়ে যায়, তাহলে অবশ্যই এটিকে পরিবর্তন করতে হবে।
ন্যাপস্যাক স্প্রেয়ারটিকে পাশের দিকে ঘোরান এবং কোন ছিদ্র রয়েছে কিনা পরীক্ষা করুন। তারপর স্প্রেয়ারটিকে উল্টে দিন এবং বড় কোন ছিদ্র রয়েছে কিনা তা পরীক্ষা করুন
চাপ তৈরী করার জন্য স্প্রে না করে পাম্প করে চাপমুক্তকারী ভাল্ভটি পরীক্ষা করুন। লক্ষ্য করুন এটি খুলে যাচ্ছে কিনা এবং পাম্প থেকে পানি অন্য পথ দিয়ে বার করে দিচ্ছে কিনা। আপনি যদি খুব জোর দিয়ে পাম্প করেন এবং এমতাবস্থায় ভাল্ভটি কাজ না করে থাকে, তাহলে ভাল্ভটি পাল্টে নিন।
ট্রিগারটিকে খুলুন এবং বন্ধ করুন অথবা অন/অফ করুন। এটি কি দ্রুতভাবে শুরু হচ্ছে এবং দ্রুতভাবে স্প্রে করা বন্ধ করছে? যদি এটা তা না করে থাকে, তাহলে এটিকে পরিবর্তন করতে হবে বা সারাতে হবে।
এরপর নজলটি পরীক্ষা করুন এবং যদি নজলটিতে কোন ত্রুটি থাকে, তাহলে এটিকে পরিবর্তন করে নিন। কিভাবে সেগুলিকে সংযুক্ত করা হয়েছে তা দেখতে, নজল ফিল্টারের সাহায্যে শুধুমাত্র নজলের ক্যাপ এবং নজলটিকে মুচড়ে অফ করে দিন এবং একটি সিলকারী ‘O’ রিং দেখা যাবে। “কিভাবে একটি নজলকে সংযুক্ত করতে হয়” এটিও দেখুন
ফিল্টারটিকে অবশ্যই পরিষ্কার হতে হবে, কারন এটি নজ্লটিকে আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করে।
কখনো কখনো ন্যাপস্যাক স্প্রেয়ার একটি মাত্র নিয়ন্ত্রনযোগ্য নজ্লসহ বিক্রয় হবে। অন্যান্যগুলি ভিন্ন ধরনের নজ্লসহ বিক্রয় হতে পারে।
পরিষ্কার পানি ব্যবহার করে পরীক্ষা করে দেখুন যে, আপনি যে নজ্লটি ব্যবহার করতে যাচ্ছেন, সেটি সঠিক মাত্রায় তরল নির্গত করছে কিনা এবং সঠিক স্প্রের ধরন তৈরী করছে কিনা।
আপনার চেকলিষ্টটি মনে করে চিহ্নিত করবেন – যদি আপনার প্রয়োজন হয়, আপনি আমাদের ওয়েবসাইট থেকে একটি চেকলিষ্ট ডাউনলোড করে নিতে পারেন, যেখানে কিভাবে কীটনাশক ব্যবহার করতে হবে এবং কোন কোন পিপিই ব্যবহার করতে হবে, সে সম্পর্কে আরও তথ্য পাবেন।