বাঁধাকপির জন্য ন্যাপস্যাক স্প্রে
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
অনেক বাঁধাকপি ছোট চারা রোপণ করে জন্মানো হয়। শুরুর দিকে বাড়ন্ত পর্যায় এই দুর্বল চারাগাছ গুলি আলো, পানি এবং পুষ্টির অভাবে মারা যায়। একটি সুপ্রতিষ্ঠত শস্য জন্মাতে শুরুর দিকে আগাছা দমন করা খুব জরুরী, কিন্তু চাষের আগে ও পরে আগাছানাশক দেওয়ার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
বাঁধাকপি সহ ব্রাসিকা পরিবারের সব গাছের পাতা অত্যন্ত নরম ও মোমযুক্ত হয়। আপনি লক্ষ্য করবেন এই বৃষ্টির পানিকণা গুলি পাতার গা বেয়ে গড়িয়ে পড়ে নীচে অপেক্ষাকৃতবড় পানিমগ্ন স্থানে জমা হয়।
প্রয়োগকারীকে এই বিষয়ে নিশ্চিত থাকতে হবে যে, স্প্রে যেন গাছের যে অংশে রোগ বা পোকার আক্রমনের আশঙ্কা আছে সেখানে পৌঁছে, শুধু তাই নয় স্প্রে যেন বাঁধাকপির নরম মো্মযুক্ত পাতার উপরের পৃষ্ঠ ধরে রাখে। পোকা বা রোগ পাতার উপর এবং নীচে উভয় পৃষ্ঠেই থাকতে পারে অথবা পাতার বর্ধনশীল কেন্দ্রের গভীরে থাকতে পারে যাহা গাছের গুরুত্বপূর্ণ অংশ যাহা সংগ্রহ করা হয় এবং ভোগ করা হয়।
এই লেবেল অনুযায়ী একটি সূক্ষ্ম স্প্রে ব্যবহার করা উচিত, কেননা সূক্ষ্ম স্প্রের দ্বারা ছোট কণা গুলি মোমযুক্ত পাতার ওপর থাকতে পারে। ফাঁকা কোণ, কোণ নজ্ল এবং উচ্চ স্প্রেয়ারের চাপ এই ধরণের সূক্ষ্ম স্প্রে তৈরি করে এবং এমন ভাবে প্রয়োগ করে যাতে প্রতিটি পাতার পৃষ্ঠের সমান ভাবে লেগে থাকে।
বাঁধাকপির বৃদ্ধির বিভিন্ন অবস্থায় পানির মাত্রা পরিবর্তন করতে হতে পারে। কখনো কখনো অধিক মাত্রার পানির প্রয়োজন হয় শুধুমাত্র এই কারণে যে কিছু গড়িয়ে পড়া স্প্রে-এর কণাকে-কে আনত পাতার অক্ষ বরাবর জমা রাখা যায়। আপনার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বাঁধাকপি চাষের জন্য ব্যবহৃত সবচেয়ে ভাল নজ্লের প্রকার, পানির মাত্রা, ফোঁটার আকার, স্প্রের চাপ ইত্যাদি আপনার বালাইনাশকের লেবেলের পরামর্শ অনুযায়ী নির্বাচন করুন। আপানার বালাইনাশকের লেবেলের পরামর্শ অনুযায়ী কোন পিপিই পড়তে হবে তা দেখে নিন।