ব্যক্তিগত সুরক্ষাকারী উপকরণ (পিপিই) হিসেবে সাধারণ জামাকাপড়
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
add
remove
কোন্ 'রোজকার' পরার জামাকাপড় পিপিই হিসেবে ব্যবহৃত হতে পারে তা সম্পর্কে বিশদ ভাবে জানতে এই ভিডিওটি দেখুন।
স্ক্রিপ্ট
add
remove
কোনো কোনো দেশের কিছু বালাইনাশকের লেবেলে ব্যক্তিগত সুরক্ষাকারী উপকরণের গ্রহণযোগ্য বিকল্প হিসেবে সাধারণ জামাকাপড়ের ব্যবহার অনুমোদন করে। এক্ষেত্রে লম্বা হাতার শার্ট ও লম্বা পায়জামা ব্যবহার নির্ভর করে বালাইনাশক প্রস্তুতকারকের পণ্যটির বিষাক্ততা সম্পর্কে বিস্তৃত জ্ঞান ও ন্যাপস্যাক স্প্রেয়ার ব্যবহারকারীর বালাইনাশকটির সরাসরি সংস্পর্শে আসার ঝুঁকির উপর। যেমন এই উদাহরণটিতে লেবেলে বলা হয়েছে ‘লম্বা হাতার শার্ট ও লম্বা ট্রাউজার’ ব্যবহার করতে।
পিপিই হিসেবে ব্যবহার্য পোশাকটি সবসময় কেবলমাত্র একজনই ব্যবহার করতে পারেন,
সেটি যেন যথেষ্ট ভালো অবস্থায় থাকে, তাতে কোনো ছিদ্র বা ছেঁড়া থাকা বাঞ্ছনীয় নয় এবং সেটি যেন অবশ্যই ব্যবহারকারীর সঠিক মাপের হয়। এই শার্ট বা ট্রাউজারটি কেবলমাত্র বালাইনাশক প্রয়োগ করার সময়ই পরতে হবে এবং শুধুমাত্র যে বালাইনাশকগুলির লেবেলে এধরণের জামাকাপড় অনুমোদন করা রয়েছে সেক্ষেত্রে পরা যাবে।
পিপিই হিসেবে ব্যবহার্য শার্ট বা ট্রাউজারটি আপনার সাধারণ কাজের পোশাকের উপরে পরতে হবে। উষ্ণ এবং আর্দ্র দেশের ক্ষেত্রে আপনি কাজের পোশাক হিসেবে একটি টি-শার্ট এবং হাফপ্যান্ট পরে তার উপরে পিপিই হিসেবে লম্বা হাতার শার্ট বা লম্বা ট্রাউজার পরবেন।
লম্বা হাতার শার্ট বা লম্বা ট্রাউজারটি এমন কাপড়ের হতে হবে যা সহজে কোনো তরল পদার্থ শুষে নেয় না। যেমন কিছু কিছু কাপড় আছে যেগুলিকে এমনভাবে তৈরি করা হয় যাতে তারা অন্যান্য কাপড়ের তুলনায় অনেক বেশি কার্যকরী ভাবে তরলকে প্রতিরোধ করে।
পকেট ছাড়া একটা শার্ট নির্বাচন করুন অথবা পকেটগুলি খুলে ফেলুন কারণ পকেটে অনেকসময় তরল জমে থাকতে পারে।
ট্রাউজার বা জিন্সের উপর দিয়ে জামাটি পরুন যাতে জামা দিয়ে আপনার ট্রাউজারের পকেটের জায়গাটি ঢেকে থাকে।
শার্ট ও ট্রাউজারের সমস্ত বোতাম বা চেইন যেন বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখুন যাতে সরাসরি কীটনাশকের সংস্পর্শে আসাকে যতদূর সম্ভব কমানো যায়। নীচের দিকে স্প্রে করার সময় শার্টের হাতা হাতমোজার উপর দিয়ে থাকতে হবে
কিন্তু সোজাসুজি বা উপরদিকে স্প্রে করার সময় শার্টের হাতা হাতমোজার ভেতরে রাখতে হবে।
আপনার (অশোষণযোগ্য কাপড়ে তৈরি) ট্রাউজার লেগিংসটি রাবারের বুটের উপর দিয়ে পরুন যাতে তরল কোনোভাবেই আপনার পায়ে না ঢুকতে পারে।
সমস্ত পিপিই-র মতোই, বিশেষতঃ যে জামাকাপড়গুলি অন্যগুলির তুলনায় প্রতিরোধের বদলে তরল বেশি শোষণ করে সেগুলি থেকে সমস্ত দূষণকারী তরল যত তাড়াতাড়ি সম্ভব অপসারণ করুন।
যদি আপনার জামাকাপড় বালাইনাশক দ্বারা কোনোভাবে দূষিত হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব স্প্রে করা বন্ধ করুন, ন্যাপস্যাক স্প্রেয়ারটি সাবধানে খুলে দূষিত জামাকাপড় খুলে ফেলুন।
সম্ভব হলে পরিষ্কার পানিতে সাবান দিয়ে ভালোভাবে গোসল করে নিন।
ব্যবহারের পর এই স্প্রে করার জন্য ব্যবহৃত জামাকাপড় আলাদাভাবে ধুয়ে ফেলুন। বাড়ির অন্য কোনো কাপড়ের সঙ্গে একসাথে এগুলিকে ধোবেন না।
জামাকাপড়গুলি শুকিয়ে নিয়ে আপনার
বালাইনাশক রাখার জায়গার কাছাকাছি কোনো আলোবাতাস পূর্ণ জায়গায় সেগুলি রেখে দিন —, বালাইনাশক রাখার জায়গায় নয়।