ধানে ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে স্প্রে করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
ধানক্ষেতের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট গতিতে হেঁটে যাওয়া শারীরিকভাবে অসুবিধাজনক হতে পারে এবং স্প্রে করার সময় আপনার সাথে স্প্রে-কৃত অংশের সংস্পর্শ তৈরী হতে পারে। আপনার বালাইনাশকটির লেবেলটি দেখে নিন এবং কোন্ ব্যক্তিগত সুরক্ষাকারী উপকরণ ব্যবহার করতে হবে সেই সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করুন
ধানের ক্ষেতে স্প্রে, প্রয়োগকারীদের কাছে খুব ক্লান্তিকর হতে পারে এবং প্রয়োগকারীরা তাদের শরীরের এক দিক থেকে অন্য দিকে একটি প্রশস্ত কোণে নজ্লটিকে ঘুরিয়ে হাঁটার পরিমাণ কমাতে পারেন এবং সম্ভাব্য সবচেয়ে বড় স্প্রে-করার জায়গা পাওয়ার চেষ্টা করতে পারেন। এটি কিছুটা দূর থেকে স্প্রে-কে ছড়ায়, তবে তা অসমভাবে বালাইনাশককে ছড়ায় এবং পাতায় যে পরিমাণ স্প্রে পরে তা ভিন্ন ভিন্ন হতে পারে।
শস্যের কিছু জায়গাতে, কোন বালাইনাশক জমা হয় না,
আবার বাকী জায়গাগুলিতে খুব বেশী পরিমাণে বালাইনাশক জমা হয়ে থাকে। খুব সম্প্রতি যে ধরণের ধানের প্রজাতির চাষ হচ্ছে তার ক্ষেত্রে স্প্রে করার অসুবিধাগুলি আরো প্রকট হয়ে উঠতে পারে কারণ সেগুলি ১.৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং খুব ঘন পাতার গুচ্ছ তৈরী করতে পারে যেখানে স্প্রে পৌঁছানো কঠিন হতে পারে।
পানির পরিমাণ, চাপ ও নজলের ধরণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য বালাইনাশকের লেবেলে থাকা পরামর্শ অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কঠিন পরিস্থিতিতেও আপনি পর্যাপ্ত ফোঁটা তৈরী ও প্রয়োগ করতে পারেন।
এটি হল স্প্রে-এর সঠিক কাভারেজ।