কোণ আকৃতির নজ্ল
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
এই ভিডিওটি কোণ আকৃতির নজ্লের স্প্রে করার পদ্ধতি ও কিভাবে স্প্রে করতে হবে তা দেখাবে। এখনই ভিডিওটি দেখার জন্য এখানে উপস্থিত প্লে বোতামটি ক্লিক করুন অথবা স্টোরি-বোর্ড দেখার জন্য স্ক্রিপ্ট ট্যাবটিতে ক্লিক করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার জন্য, কোণ আকৃতির নজ্ল সবচেয়ে উপযোগী, কারণ
কোণ আকৃতির নজ্ল দিয়ে ছোট ছোট ‘সূক্ষ্ম’ ফোঁটা তৈরী হয়,
যা নজলটি থেকে বেরিয়ে অনেক দিকে ছড়িয়ে যায়।
এই স্প্রে পদ্ধতি ঘন পাতা বা গাছের আড়ালে অথবা ঝোপের আড়ালে থাকা জায়গাতেও বালাইনাশক পৌঁছানো নিশ্চিত করবে।
ফোঁটাগুলি সূক্ষ্মভাবে নানা দিকে ছড়িয়ে পড়ার ফলে, নিশ্চিত হওয়া যায় যে, ঝোপের মত অংশের সামনের দিকে, ভেতরের ঘন পাতার অংশে এবং কান্ডের অংশেও এর ফোঁটা পৌঁছেছে।
লক্ষ্য রাখার বিষয় যে, কোণ আকৃতির নজ্ল সূক্ষ্ম ফোঁটা তৈরী করে যার ফলে তা সহজেই হাওয়ায় ভেসে ছড়িয়ে পড়তে পারে এবং এর জন্যে একটু বেশী সতর্কতা প্রয়োজন।