ন্যাপস্যাক স্প্রেয়ার দ্বারা টমেটোতে স্প্রে করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
টমেটো চাষ করার পদ্ধতি এবং ঘনত্ব ও তার সঙ্গে সচরাচর ব্যবহৃত পদ্ধতি, আপনি যে ভাবে আপনার স্প্রেয়ার নির্বাচন, সমন্বয় এবং ব্যবহার করবেন তার দ্বারা প্রভাবিত হবে।
টমেটোর পাতার ক্যানোপি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। কিছুদিনের মধ্যেই এই পাতার ক্যানোপি এত ঘন হয়ে যায়, তা একটি বাধা তৈরী করে যা স্প্রে কণাকে কেন্দ্রে পৌঁছানো থেকে আটকে দেয়।
এর ফলে শস্যের কেন্দ্রে কীটনাশক বা রোগকে আটকানো কঠিন হয়ে পরে। যদি পর্যবেক্ষণ না করা হয়, তাহলে বাইরের সমস্ত পাতাগুলিতে স্প্রে করা ফোঁটার ভালো আচ্ছাদন সত্ত্বেও এই ক্ষতিকারক পোকামাকড়ের ভান্ডার সমস্ত গাছপালায় পুনরায় দ্রুত সংক্রমণ ঘটাবে। বেশী পরিমানে পানি এই প্রকার ঘন পাতার ক্যানোপির জন্য অত্যন্ত প্রয়োজন।
বাইরের দিকে পাতাগুলি স্প্রে-র বেশির অংশ পায় এবং কম স্প্রে-র দরকার হয় কিন্তু তবুও কেন্দ্রের দিকে পাতাগুলি প্রয়োজনের তুলনায় অর্ধেক পরিমাণ স্প্রে পায়।
কিন্তু গাছের কেন্দ্রে পাতার অভ্যন্তরে এবং তার ভেতরের অংশে স্প্রে কণা পৌঁছোতে হলে তাকে আরও ছোট, হাল্কা এবং অধিক ভাসমান হতে হবে; এই কণাগুলির মধ্যে অধিক ‘চারপাশ মোড়ান’ ক্ষমতা আছে যা লুকানো পৃষ্ঠে কণা পৌঁছোতে সাহায্য করে। এই কারণে যখন গাছ বৃদ্ধি পাবে আপনাকে পানির মাত্রা বাড়িয়ে দিতে হবে। এই প্রকার ছোট কণা প্রস্তুত করতে হলে আপনাকে পানির মাত্রা এবং চাপ বৃদ্ধি করতে হবে যেমনটি আপনার বালাইনাশকের লেবেলে নির্দেশনা আছে।
ছোট কণার ক্ষেত্রে সমস্যা হল এটি বেশীরভাগ সময় বাতাসের সঙ্গে বয়ে যায় অথবা অধিক তাপমাত্রায় বাস্পায়িত হয়ে যায় এবং এর জন্য স্প্রে করার সময় আপনাকে আবহাওয়ার উপর বিশেষ নজর দিতে হবে। আরও বিশদ তথ্যের জন্য আমাদের ৫ দিনের আবহাওয়া এবং স্প্রে অবস্থার পূর্বাভাস এর দিকে খেয়াল রাখুন।