ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে আলুতে স্প্রে করা
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
এই ভিডিওটি আরও ভালোভাবে আলুতে স্প্রে করার উপায়গুলি বর্ণনা করে এবং নীচের দিকে বালাইনাশক স্প্রে করা সংক্রান্ত বিষয় আমাদের ভিডিওটিকে অনুসরণ করে জানা যাবে। এই ভিডিওটি দেখতে প্লে বোতামে ক্লিক করুন, অথবা ষ্টোরি-বোর্ড দেখতে স্ক্রিপ্ট ট্যাবের উপর ক্লিক করুন। করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
আলুর পাতার ক্যানোপি খুব দ্রুত বাড়ে।
কয়েকদিনের মধ্যে, পাতার ক্যানোপি এত ঘন হয়ে যেতে পারে যে, এটি একটি বাধা সৃষ্টি করে যা স্প্রে করা ফোঁটাগুলিকে বাধা ভেদ করে কেন্দ্রে যেতে বাধা দেয়।
এখনে যেমনটি দেখানো হচ্ছে, এটি ফসলের ভিতরের দিকের যে কোন ক্ষতিকর পোকামাকড় এবং রোগ নিয়ন্ত্রণ করাকে খুব কঠিন করে তোলে। যদি পর্যবেক্ষণ না করা হয়, তাহলে বাইরের সমস্ত পাতাগুলিতে স্প্রে করা ফোঁটার ভালো আচ্ছাদন সত্ত্বেও এই ক্ষতিকারক পোকামাকড়ের ভান্ডার সমস্ত গাছপালায় পুনরায় দ্রুত সংক্রমণ ঘটাবে।
এইগুলির মত ঘন পাতার ক্যানোপিযুক্ত গাছের জন্য বেশি পরিমাণ পানি অপরিহার্য। বাইরের দিকে পাতাগুলি স্প্রে-র বেশির অংশ পায় এবং কম স্প্রে-র দরকার হয় কিন্তু তবুও কেন্দ্রের দিকে পাতাগুলি প্রয়োজনের তুলনায় অর্ধেক পরিমাণ স্প্রে পায়।
কিন্তু কেন্দ্রের ভিতরে ফোঁটাগুলিকে পেতে হলে ফোঁটাগুলিকে আরও ছোট, হালকা এবং আরও ভাসমান হতে হবে। আরও ছোট ছোট ফোঁটা উৎপন্ন করতে আরও বেশি পরিমাণ পানি এবং উচ্চতর চাপসহ সঠিক নজ্ল ব্যবহার করতে হবে। এইজন্য যখন শস্য বাড়ে তখন আপনাকে সম্ভবতঃ পানির পরিমাণকে বাড়াতে হবে। উপদেশের জন্য আপনার কীটনাশকের লেবেলটি পড়ুন।
বালাইনাশকের ব্যবহার এবং কোন পিপিই ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আরও জানার জন্য www.pesticidewise.com. পরিদর্শন করুন ।