ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে নির্দিষ্ট জায়গায় আগাছানাশক-এর স্প্রে
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
add
remove
এই ভিডিওটিতে আপনাকে কিভাবে পানি ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় আগাছানাশক স্প্রে করতে হবে তা দেখানো হয়েছে। এখনই ভিডিওটি দেখার জন্য এখানে উপস্থিত প্লে বোতামটি ক্লিক করুন অথবা স্টোরি-বোর্ড দেখার জন্য স্ক্রিপ্ট ট্যাবটিতে ক্লিক করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
স্ক্রিপ্ট
add
remove
এই ভিডিওটিতে আপনাকে কিভাবে পানি ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় আগাছানাশক স্প্রে করতে হবে তা দেখানো হয়েছে। যে উপকরণ আপনার প্রয়োজন হবে:
- আপনার ব্যবহার্য্য আগাছানাশকের লেবেল
- একটি ন্যাপস্যাক স্প্রেয়ার
- পরিষ্কার পানি
- একটি রিফ্লেক্স নজ্ল
- মাপার সিলিন্ডার বা জগ
ও আপনার ব্যক্তিগত সুরক্ষাকারী উপকরণ (পিপিই), যা আপনার আপনার বালাইনাশকের লেবেলে নির্দেশিত হয়েছে।
এক্ষেত্রে, ব্যবহার্য্য আগাছাকনাশক দিয়ে ছত্রাককে নিয়ন্ত্রণ করতে, লেবেলটি
১০ লিটার মিশ্রণ তৈরী করতে ৯.৮ লিটার পরিষ্কার পানিতে২০০ মিলি আগাছাকনাশক মিশাতে বলা হয়েছে।
আমরা একটি রিফ্লেক্স নজ্ল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি এবং বালাইনাশকের লেবেলটি নির্দেশ করছে, মিশ্রণটি যেন আগাছাগুলিকে ঢেকে দেয় কিন্তু যেন শেষ না হয়ে যায়।
পণ্যের মিশ্রণটি তৈরীর আগে, পরিষ্কার পানি দিয়ে স্প্রে করা অভ্যেস করে নেওয়া উচিত। আপনার পিপিই পরুন যাতে আপনি তা পরতে অভ্যস্ত হতে পারেন এবং আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সেটিকে সমন্বয় করতে পারেন।
কিছু বালাইনাশকের লেবেলে লম্বা হাতার শার্ট ও ট্রাউজারকে পিপিই হিসেবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে; তারচেয়ে ভাল একটি বিকল্প হল একটি কভারঅল পরে নেওয়া। সবসময় পিপিই আলাদাভাবে ধুয়ে নিন।
এই ন্যাপস্যাকটি ইতোমধ্যে পরিষ্কার, পরীক্ষিত এবং ক্যালিব্রেট করা হয়েছে। আপনি যদি না জানেন যে, কিভাবে স্প্রে করতে হবে তবে অনুগ্রহ করে আমাদের অন্য ভিডিওগুলি দেখে নিন।
একটি পরিষ্কার, পরীক্ষিত ও ক্যালিব্রেটকৃত স্প্রেয়ারে পরিষ্কার পানি নিয়ে,
একটি রিফ্লেক্স নজ্ল লাগিয়ে তা আপনার পিঠে স্বচ্ছন্দ ভাবে বসেছে কি না তা ভালো করে পরীক্ষা করে নিন। আপনার প্রয়োজন মত স্প্রে-এর ধরণ না পাওয়া পর্যন্ত স্প্রেয়ারটিতে পাম্প করে যান। এই ক্ষেত্রে আমরা একটি রিফ্লেক্স নজ্ল ব্যবহার করছি, কারণ আমরা বড় বড় ফোঁটা চাচ্ছি। নির্দিষ্ট জায়গাতে স্প্রে করার সময় বড় ফোঁটা ব্যবহার করা ভাল কারণ বড় ফোঁটাগুলি বাতাসে ভেসে অন্যত্র যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং আশেপাশের গাছগাছালির ক্ষতির সম্ভাবনাও কম থাকে।
যখন আপনি প্রয়োগের জন্য তৈরী হবেন, তখন ভালো করে পাম্প করে নিয়ে মিশ্রণের চাপ বাড়িয়ে এমন জায়গায় আনবেন
যাতে স্প্রেয়ারটি সহজে পর্যাপ্ত পানি স্প্রে করতে পারে।
নজ্লটি ওপরে ওঠালে বা নিচে নামালে পানি ছড়িয়ে পড়ার জায়গা কমবেশী। আপনার নজলটিকে ওপরে নিচে করে এমন জায়গায় আনুন যাতে তা আপনার স্প্রে-এর উদ্দিষ্ট আগাছাগুলির ওপরে তা সঠিক ভাবে পড়ে।
নজ্লটিকে এবার উদ্দিষ্ট আগাছাগুলির ওপরে নিয়ে গিয়ে অল্প স্প্রে করুন। দেখুন যে স্প্রেটির ছড়িয়ে পড়ার জায়গা সবটা আগাছা ঢেকে দিয়ে, আশেপাশের মাটিতে যেন না ছড়িয়ে পড়ে।
এই পদ্ধতিটি পানি দিয়ে বারবার অভ্যেস করে নিন