ন্যাপস্যাক স্প্রেয়ারটি পরিষ্কার করার পদ্ধতি
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
আপনার প্রয়োজন হবে:
রেকর্ড শীট এবং আপনার ব্যক্তিগত সুরক্ষাকারী সরঞ্জাম (পিপিই)। যদি না আপনার বালাইনাশকের নির্দেশিত পদ্ধতিতে অন্য কিছু বলা হয়, তবে যে পিপিই পরে বালাইনাশকটি স্প্রে করেছেন, সেই পিপিইটি পরেই আপনার আপনার ন্যাপস্যাক স্প্রেয়ারটি পরিষ্কার করুন।
এই পরিষ্কার করার জন্য আপনার একটি নিরাপদ জায়গারও প্রয়োজন হবে। আপনার বালাইনাশকের নির্দেশ মত জায়গাটি যেন পশুপাখি, বাচ্চাদের থেকে ও জলপ্রবাহ থেকে, মানে নদী/খাল বা পুকুর থেকে ও খাওয়ার পানির জায়গা থেকে অথবা সহজে দূষণ সম্ভব এমন জায়গা থেকেদূরে হয়।
এই পদ্ধতি চলাকালীন আপনার ব্যক্তিগত সুরক্ষাকারী সরঞ্জাম (পিপিই) পরে থাকা উচিত, কারণ বালাইনাশক ব্যবহৃত স্প্রেয়ারটি ভেতরে যেমন বাইরেও তেমনই দূষিত থাকবে, যা থেকে আপনার ও আপনার কাজের জায়গা দূষিত হতে পারে।
স্প্রেয়ারটির ট্যাঙ্কে এক লিটার পরিষ্কার পানি দিন।
যদি বালাইনাশকের সাথে দেওয়া নির্দেশিকায় সাবান ব্যবহারের কথা উল্লিখিত থাকে, তবে তা পানিতে মিশিয়ে দিন।
ঢাকনা খুলে ঝাঁকিয়ে নিন ও সাবধানে স্প্রেয়ারটি উলটে দিন।
নজ্লটি এবং এর ফিল্টারটিকে অপসারণ করুন
এবং দুটোকেই একটি পানির
পাত্রের মধ্যে ভিজিয়ে রাখুন।
ঢাকনাটি ও ট্যাঙ্ক বাস্কেটের ফিল্টারটি খুলে ফেলুন। ল্যান্স-এর শেষদিকটি ট্যাঙ্কে দিয়ে দিন ও পাম্পের লিভারটি জোরে চালান যাতে পানি বা পরিষ্কারের মিশ্রণটি ভালো করে সব জায়গায় যায়। নজলটি খোলা থাকলে আপনি খুব সহজেই পাম্প করতে পারবেন ও এর ফলে পানি খুব দ্রুত সমস্ত সিস্টেম ও নলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমস্ত লেগে থাকা বালাইনাশক ধুয়ে ফেলবে।
যেহেতু ব্যবহৃত সাবান গাছের কোন ক্ষতি করবে না, ধুয়ে ফেলা পানি, প্রয়োগকৃত ক্ষেত্রের কোন স্প্রে না করা জায়গায় স্প্রে করে দিন।
এরপর স্প্রেয়ারের বাইরের দিকটি প্লাস্টিক শীট বা ট্রে-এর ওপর রেখে ধুয়ে ফেলুন ও ধুয়ে ফেলা পানি সাবধানে নিষ্পত্তির ব্যবস্থা করুন।