ফ্যান নজ্লগুলি
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
এই ভিডিওটি আপনাকে ফ্যান নজ্ল স্প্রের পদ্ধতি এবং স্প্রে-র বিন্যাস দেখাবে। এই ভিডিওটি দেখতে প্লে বোতামে ক্লিক করুন, অথবা ষ্টোরি-বোর্ড দেখতে স্ক্রিপ্ট ট্যাবের উপর ক্লিক করুন। করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
‘সাধারণ সমতল ফ্যান’-এর নজ্ল এবং ‘সুষম স্প্রে সমতল ফ্যান’ নজ্ল দ্বারা স্প্রে বাড়ন্ত খাটো শস্যের নিচের অংশে, আগাছা এবং মাটিতে অত্যন্ত সুষম ভাবে ছড়িয়ে দেয়। এর অর্থ এগুলি শুধুমাত্র মাঠ-ফসল স্প্রের জন্য উপযুক্ত মূলতঃ আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে। কীটনাশক এবং ছত্রাকনাশক নীচের দিকে স্প্রে করার ক্ষেত্রেও ব্যবহার করা হয় (কিন্তু স্প্রে ড্রিফট এর সম্ভাবনা থেকে সাবধান থাকবেন)।
সুষম স্প্রে সমতল ফ্যান নজ্ল একটি সুষম স্প্রে বিন্যাস তৈরি করে এবং মূলতঃ শস্যের মাঝখানে এবং উপরে স্প্রে করতে ব্যবহৃত হয়। নজ্লের উচ্চতা পরিবর্তন করলে স্প্রে প্রস্থ পরিবর্তন করতে হয়।
এই নমনীয়তার অর্থ দীর্ঘ সারির ক্যানোপিযুক্ত শস্যের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়।
আদর্শ সমতল ফ্যান নজ্ল একটি ত্রিকোণ মাপের স্প্রে নমুনা তৈরি করে যার প্রান্ত সংকীর্ণ ধরণের। এর অর্থ সম্পূর্ণ মাত্রা কেন্দ্রে ব্যবহার করা হয় এবং প্রান্তের দিকে কমিয়ে দেওয়া হয়। যখন ফসলের ক্যানোপিতে ০.৫ মিটার অন্তর এবং ০.৫ মিটার উচচতায় নজ্ল সমেত পরপর দুটি স্প্রে করা হয় তখন দুটির প্রান্ত একে অপরের সঙ্গে মিশে যায়, ফলে মিশে যাওয়া অংশের স্প্রে, নজ্ল এর কেন্দ্রের স্প্রে এর মাত্রা একই হয়।
এ ক্ষেত্রে স্প্রে প্রস্থ মাপা কঠিন হয়, কারণ প্রান্তগুলি খুব পরিষ্কার ভাবে দেখা যায় না। স্প্রে প্রস্থ মাপতে হলে কিছু সেকেন্ডের জন্য স্প্রে করুন, যতক্ষণ না সেই ভেজা অংশ দেখা যায়ে যেখানে বেশী মাত্রায় স্প্রে পড়তে থাকবে। স্প্রে-র মাত্রা দুই প্রান্তে ছড়িয়ে যাবে এবং এইখানে স্প্রের বিন্যাস হালকা হবে। এক অংশ থেকে ….… যেই দূরবর্তী অংশের নমুনা হালকা হয়ে আছে সেই পর্যন্ত মাপুন।
আদর্শফ্ল্যাট ফ্যান নজ্ল ০.৫ মিটার অন্তরে বুমে ব্যবহৃত হয়। যখন দুই বা ততোধিক নজ্ল ব্যবহৃত হয়, তখন মিশে যাওয়ার ফলে নজ্লগুলির মধ্যেকার স্প্রে সুষম হয়।