৬নং পদক্ষেপের ৫নং - বালাইনাশকের মাত্রা এবং স্প্রে মিশ্রণ/পানির পরিমাণের জন্য ন্যাপস্যাক স্প্রেয়ারটিকে ক্যালিব্রেট করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
পরের অনুশীলনটি হল আপনার স্প্রে-র গতি, নজ্লের উচ্চতা এবং স্প্রেয়ারের চাপ বজায় রাখা যাতে আপনি শস্যের সারির সঠিক প্রস্থ এবং স্প্রে বিন্যাস পেতে পারেন এবং ক্যালিব্রেশন সম্পূর্ণ করতে পারেন।
আপনার স্প্রে-র গতি হল যে গতিতে আপনি নজ্লকে প্রয়োগকারী পৃষ্ঠের উপর চালান যাতে আপনি সঠিক প্রয়োগ হার অর্জন করতে পারেন। এটি বিভিন্ন অবস্থায় বিভিন্ন হতে পারে তাই প্রতিবার স্প্রে করার আগে স্প্রে-র গতি দেখে নিন।
আপনি আপনার স্প্রের গতি তখনই ঠিক করবেন যখন আপনি আপনার প্রয়োজনীয় নজ্লের মাপ ঠিক করবেন। আবার এখন অনুশীলন করার জন্য এবং ক্যালিব্রেশন সম্পূর্ণ করার জন্য ২৫ বর্গ মিটার জমি মাপুন এবং দাগ দিন।
এই ক্ষেত্রে, যেহেতু আমরা একটি একক নজ্ল ব্যবহার করছি যা ০.৭৫ মিটার সারি তৈরি করছে এবং যেহেতু সোজা লাইনে হেঁটে যাওয়া সহজ, আমাদের ক্ষেত্র ০.৭৫ মিটার চওড়া এবং ৩৩.৩ মিটার লম্বা হবে যাতে আমরা আমাদের প্রয়োজনীয় ২৫ বর্গ মিটার ক্ষেত্র পেতে পারি।
আপনার ন্যাপস্যাক স্প্রেয়ারটি পানি দিয়ে অর্ধের ভর্তি করে পিঠে নিয়ে নজ্লটি লক্ষ্যকৃত পৃষ্ঠের ৫০ সেন্টিমিটার দূরে রেখে কতসময়ে আপনি হেঁটে যাবেন এবং ২৫ বর্গ মিটার জমিতে স্বচ্ছন্দভাবে স্প্রে করতে পারবেন তা দেখুন।
এই প্রদর্শনীতে আমাদের প্রয়োগকারীর ৩৩.৩মিটার হেঁটে যেতে ৫৫ সেকেন্ড সময় লেগেছে, অর্থাৎ এই গতি হল প্রায় ২.৪ কিমি/ঘণ্টা অথবা ০.৬৭ মিটার/সেকেন্ড। কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে গেলে ২০০ লিটার/হেক্টর (এই স্প্রে কাজের জন্য প্রয়োজন), এই ৩৩.৩মিটার দৈর্ঘ্যে স্প্রে করার জন্য, তাকে তার গতি সামান্য কম করে ৫০ সেকেন্ডে পরিণত করতে হবে।
এখন তিনি স্প্রে করছেন এমন গতিতে যাতে ২০০ লিটার/হেক্টরে প্রয়োগ করা যায় (যেমন আমাদের প্রদর্শনীতে প্রয়োজন)।
খুব তাড়াতাড়ি স্প্রে করা খারাপ অভ্যাসের পরিচয়; প্রয়োগকারী অত্যন্ত কম বালাইনাশক প্রদান করছেন এবং সুষম ভাবে স্প্রে জমা হতে পারছে না। এছাড়াও, ন্যাপস্যাক স্প্রেয়ারটি প্রয়োগকারীর পিঠে স্থিত থাকবে না তার হোঁচট খাওয়া বা পড়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। স্প্রের গতি অনেক কম হলে তার অর্থ স্প্রে করতে অনেক বেশী সময় লাগবে।