ভুট্টার জন্য ন্যাপস্যাক স্প্রে
বর্ণনা
add
remove
এই ভিডিওটি আরও ভালোভাবে ভুট্টাতে স্প্রে করার উপায়গুলি বর্ণনা করে এবং নীচের দিকে বালাইনাশক স্প্রে করা সংক্রান্ত বিষয় আমাদের ভিডিওটিকে অনুসরণ করে জানা যাবে। এই ভিডিওটি দেখতে প্লে বোতামে ক্লিক করুন, অথবা ষ্টোরি-বোর্ড দেখতে স্ক্রিপ্ট ট্যাবের উপর ক্লিক করুন। করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
স্ক্রিপ্ট
add
remove
এই ভুট্টা গাছগুলি লম্বা এবং চওড়া এবং রোপণ করা সারিগুলির মধ্যে খুব কম ফাঁক থাকে যা ন্যাপস্যাক ব্যবহার করার সময় এগুলিকে একইভাবে এবং নিরাপদভাবে স্প্রে করার কাজকে খুব কঠিন করে তোলে। যখন আপনি শস্যের মধ্যে দিয়ে হাঁটছেন তখন পাতাগুলি এবং কান্ডগুলির মধ্যে লেগে থাকা স্প্রে করা বালাইনাশকের সাথে আপনার শারীরিক সংস্পর্শতা ঘটতে পারে। আপনি আড়াআড়ি এবং আপনার মাথার উচ্চতার উপর থেকে নিচের দিকেও স্প্রে করবেন।
এইরকম শস্যগুলিতে নিজেকে রক্ষা করতে আপনাকে অতিরিক্ত পূর্বসাবধানতা নেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার বালাইনাশক লেবেলটি পড়ে দেখুন এবং ব্যক্তিগত সুরক্ষাকারী কোন উপকরণ ব্যবহার করতে হবে কি না এবং কীভাবে ব্যবহার করতে হবে তার একটি সাবধানতা নোট তৈরী করুন।
এখানে প্রয়োগকারীর গ্লাভসের ভিতরে তার জমার হাতা পরিধান করে আছেন এবং সংযোগ স্থলে টেপ দিয়ে বাঁধা আছে। এর কারণ হল তাকে বেশিরভাগ সময়ই তার হাতকে উপরের দিকে রাখতে হবে। জামার হাতার বাইরে গ্লাভস পরিধান করায় তার জামার হাতার ভিতরে উপরের দিকে থেকে আসা স্প্রে-কে বাধা দেয়। যেহেতু এই চালক মাঝেমাঝে নিচের দিকেও স্প্রে করবেন তাই তিনি সংযোগ স্থলে টেপ দিয়ে বেঁধে রেখেছেন যাতে গ্লাভসের ভিতরে নিচের দিকে নেমে যাওয়া স্প্রে-কে টেপটি বাধা দেয়।
যখন উঁচু থেকে স্প্রে করছেন গাছগুলির উপরে পাশাপাশি এবং নিচের দিকে স্প্রে করা কালে একটি পরিবর্ধিত ল্যান্স ব্যবহার করাটা কখনো কখনো আরও ভাল হবে।
আপনার কাছ থেকে ফোঁটাগুলিকে দূরে বয়ে নিয়ে যায় এমন হালকা মৃদু বাতাসের সাথে স্প্রে করার চেষ্টা করুন। শস্যের কিনারার নিচের দিকে স্প্রে করার চেষ্টা করুন, তারপর ঐ বিন্দুর দিকে উপর নিচে স্প্রে করুন যেখান থেকে মৃদু বাতাস আসছে।
স্প্রে করার ভাল নিরাপদ অনুশীলন সংক্রান্ত পরামর্শের জন্য আপনার বালাইনাশকের লেবেলটি পড়ুন এবং আপনার পিপিইকে দূষণমুক্ত করার জন্য আমাদের ভিডিওটি দেখুন। বালাইনাশকের ব্যবহার সম্পর্কে এবং কোন পিপিই ব্যবহার করতে হবে সেই তথ্য সম্পর্কে জানতে www.pesticidewise.com পরিদর্শন করুন।