ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে কীটনাশক অথবা ছত্রাকনাশক অনুভূমিকভাবে স্প্রে করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
add
remove
এই ভিডিওটি কীভাবে জল ব্যবহার করে বালাইনাশক অনুভূমিকভাবে স্প্রে করতে হয় তা দেখাবে। এখনই ভিডিওটি দেখার জন্য এখানে উপস্থিত প্লে বোতামটি ক্লিক করুন অথবা স্টোরি-বোর্ড দেখার জন্য স্ক্রিপ্ট ট্যাবটিতে ক্লিক করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
স্ক্রিপ্ট
add
remove
এই ভিডিওটির মাধ্যমে নির্দিষ্ট ঝোপ অথবা গাছে কিভাবে অনুভূমিক দিকে বালাইনাশক স্প্রে করতে হয় তা দেখানো হবে, কিন্তু অনুশীলন করার জন্য পানি ব্যবহার করে তা দেখানো হবে।
আপনার প্রয়োজন পড়বে:
- শুষ্ক কংক্রিটের তৈ্রী একটি ছোট ক্ষেত্র
- আপনার বালাইনাশকের লেবেল
- ন্যাপস্যাক স্প্রেয়ার এবং এর নজ্ল
- পরিষ্কারের পানি
- বেত অথবা কাঠি
এবং আপনার বালাইনাশকের লেবেলের নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষাকারী উপকরণ।
বালাইনাশকের লেবেলে থেকে আপনি আরো জানতে পারবেন:
- কি পরিমাণ বালাইনাশকের প্রয়োগ হবে
- ব্যবহার করার জন্য পানির পরিমাণের হার এবং
- নির্দেশিত নজ্লের ধরণ।
আপনার প্রয়োজনীয় নজ্লের আকারটি খুঁজে পাওয়ার জন্য এই তথ্যগুলির কয়েকটি আপনি ব্যবহার করতে পারেন এবং সেইজন্য আপনাকে এখন জানতে হবে:
- আপনার সারি অথবা ফাঁকা স্থানের প্রস্থ বা ক্যানোপির প্রস্থ যেখানে
- আপনার স্বাচ্ছন্দ্যমূলকভাবে স্প্রে করার গতিতে স্প্রে করবেন,
- নজ্লের প্রবাহের হার এবং
- ন্যাপস্যাক স্প্রেয়ারের চাপ।
এই প্রদর্শনীতে, লেবেলটি আমাদেরকে প্রয়োগকারী এলাকায় হেক্টরে ৮০০০ লিটার পানিতে ৭৫ মিলি স্পর্শকারী কীটনাশক ব্যবহার করার উপদেশ দেয় উদাহরণস্বরূপ কফিতে বালাই নিয়ন্ত্রণ করতে প্রতি বর্গ মিটারে ৮০ মিলি ব্যবহার করতে নির্দেশ করে।
এই কফি গাছগুলি ২ বর্গ মিটার ক্ষেত্রকে আচ্ছাদিত করছে, তাই স্প্রে-এর ১৬০ মিলি দিয়ে প্রতিটি গাছকে স্প্রে করার প্রয়োজন হবে; সারির প্রতি দিক থেকে ৮০ মিলি করে প্রয়োগ করা হবে।
মাঝারি আকারের ফোঁটায় স্প্রে করার জন্য আমরা একটি সংকীর্ণ কোণ আকৃতির নজল ব্যবহার করা স্থির করেছি।
আমরা হিসাব করে দেখেছি যে, আমাদের প্রয়োজনীয় নজ্লের আকারটির প্রবাহের হার হল ০.৬ লিটার/মিনিট [অথবা ১০ মিলি/সেকেন্ড] ।
নজ্লের ফাঁকা স্থানের প্রস্থ হল ০.৫ মিটার এবং ন্যাপস্যাক স্প্রেয়ারটির চাপ হবে ১.৬ বার। আমাদের প্রয়োগকারী পল্লবগুচ্ছ থেকে ৫০ সেমি দূর থেকে অনুভুমিকভাবে স্প্রে করবেন এবং
ন্যাপস্যাক স্প্রেয়ারটির চাপ হবে ১.৬ বার।
আমাদের প্রয়োগকারী পল্লবগুচ্ছ থেকে ৫০ সেমি দূর থেকে অনুভুমিকভাবে স্প্রে করবেন।
যখন স্প্রে করার অনুশীলন করছেন তখন কেবলমাত্র পরিষ্কার পানি ব্যবহার করুন।
এবং আপনার পিপিই পরিধান করুন যাতে এটি পরিধান করতে অভ্যস্ত হয়ে ওঠেন এবং এটি মানিয়ে নিতে পারেন যাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিছু বালাইনাশকের লেবেলে লম্বা হাতার শার্ট ও ট্রাউজারকে পিপিই হিসেবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে; তারচেয়ে ভাল বিকল্প হল একটি কভারঅল পরে নেওয়া। (পিপিই-কে সর্বদা আলাদাভাবে ধোবেন)।
এই ন্যাপস্যাকটি ইতিমধ্যে পরিষ্কার, চেক করা এবং ক্যালিব্রেট করা হয়েছে .. এটি কীভাবে করবেন তা সম্পর্কে আপনি যদি না জানেন তবে দয়া করে আমাদের আলাদা ভিডিও দেখুন a
এই ন্যাপস্যাকটি ইতোমধ্যে পরিষ্কার, পরীক্ষিত এবং ক্যালিব্রেটকৃত হয়েছে। আপনি যদি না জানেন যে, কিভাবে স্প্রে করতে হবে তবে অনুগ্রহ করে আমাদের অন্য ভিডিওগুলি দেখে নিন। যখন পানি ব্যবহার করে ঝোপে স্প্রে করা অনুশীলন করছেন তখন ঝোপের উপর থেকে শুরু করুন এবং যত্নসহকারে নজ্লটিকে একদিক থেকে অন্যদিকে ঘোরান। ফাঁকা স্থানের সমগ্র প্রস্থকে পাওয়ার জন্য ক্যানোপির বাইরের পাতাগুলি থেকে নজ্লটিকে ৫০ সেমি দূরে রাখুন- এই ক্ষেত্রে আধা মিটার।
এই ফোঁটাগুলির আকার এবং তাদের প্রক্ষেপণের কোণগুলি সুনিশ্চিত করে যে
ক্যানোপির সামনের পাতাগুলি, ভিতরের লুক্কায়িত পাতাগুলি এবং কান্ডগুলির পুরোটাই স্প্রে করা হয়েছে।
যখন আপনি ঝোপের সমগ্র প্রস্থতে স্প্রে করেছেন, তখন নজ্লটিকে ফাঁকা স্থানের নিচের দিকে ঘোরান, ঝোপ বরাবর স্প্রে করতে করতে পিছনের দিকে যান। সতর্ক থাকুন যে, জমিটিতে এবং ঝোপের উপরের দিকে যাতে স্প্রে না করা হয়, কারণ এতে আপনার পণ্যের অপচয় হবে এবং পরিবেশের অথবা আপনার কাছে থাকা যে কোন ব্যক্তির জন্য এটি ঝুঁকি হয়ে দাঁড়াবে।
একটা সারির সমস্ত শস্যের একদিক যখন আপনি স্প্রে করে ফেলেছেন তখন সারির অন্যদিকে যান এবং স্প্রে করা চালিয়ে যান। আপনার স্প্রে করার চাপের দিকে নজর রাখুন এবং স্প্রে করার গতিকে স্থির রাখুন। অনবরত যাচাই করুন যে, আপনার নজ্লটি স্প্রে করার সঠিক ধরণ এবং বিন্দুর সঠিক আকার তৈরী করছে।
সময়ে সময়ে থামুন এবং, ঝোপের উপরে ও নীচের পাতাগুলিতে, পাতার শামিয়ানার ধারগুলিতে এবং ভিতরের দিকে তাকিয়ে যাচাই করে দেখুন যে, ফোঁটাগুলিকে সমানভাবে প্রয়োগ করা হয়েছে কি না।
যদি কিছু কিছু পাতা অতিরিক্ত বালাইনাশক পেয়ে থাকে-যেখানে এইরকমভাবে ফোঁটাগুলি জড়ো হয়েছে এবং মাটিতে ফোঁটায় ফোঁটায় পড়েছে, তাহলে নজ্লটিকে খুব আস্তে আস্তে ঘোরানো হয়েছে।
যতক্ষণ না আপনি সবচেয়ে ভালো আচ্ছাদন পাচ্ছেন ততক্ষণ অনুশীলন করতে থাকুন। এই স্পর্শক কীটনাশকটি প্রতিটি পাতার উপর সম্পূর্ণ আচ্ছাদন উৎপন্ন করতে আরও ছোট ছোট ফোঁটা ব্যবহার করে স্প্রে করা উচিত। স্পর্শক কীটনাশক বালাইকে কেবল তখনি নিয়ন্ত্রণ করবে যখন স্প্রে করা ফোঁটা বালাই এর সাথে প্রত্যক্ষ সংস্পর্শ পাবে। সূতরাং, নিশানাযুক্ত জায়গার সমগ্র উপরিভাগের উপর প্রতিটি পাতা এবং কান্ডে ছোট ছোট ফোঁটার আচ্ছাদন আছে কি না তা যাচাই করুন।
যখন নজ্ল থেকে বাতাস বের হচ্ছে এবং স্প্রে করার সমস্ত তরল পদার্থই ব্যবহার করা হয়ে গেছে, সেই বিন্দুতে একটি লাঠি রাখুন, যা চিহ্নিত করবে যে কোন বিন্দু থেকে পরবর্তী লোডে স্প্রে শুরু করতে হবে।
কিছু এলাকা স্প্রে না করে রেখে দিন যা পরবর্তীকালে স্প্রেয়ারের ভিতর পরিষ্কারের সময় ব্যবহৃত পানি দিয়ে স্প্রে করা হবে।