ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে কীটনাশক অথবা ছত্রাকনাশক নিচের দিকে স্প্রে করা
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
add
remove
এই ভিডিওটিতে কীভাবে পানি ব্যবহার করে বালাইনাশক নিচের দিকে স্প্রে করতে হয় তা দেখানো হবে। এখনই ভিডিওটি দেখার জন্য এখানে উপস্থিত প্লে বোতামটি ক্লিক করুন অথবা স্টোরি-বোর্ড দেখার জন্য স্ক্রিপ্ট ট্যাবটিতে ক্লিক করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
স্ক্রিপ্ট
add
remove
এই ভিডিওটিতে কীভাবে পানি ব্যবহার করে বালাইনাশক নিচের দিকে স্প্রে করতে হয় তা দেখানো হবে। আপনার প্রয়োজন পড়বে:
- আপনার ব্যবহার্য্য বালাইনাশক লেবেল
- আপনার ন্যাপস্যাক স্প্রেয়ার এবং নজ্ল
- পরিষ্কার পানি
- বেত অথবা লাঠি এবং
আপনার বালাইনাশক লেবেলের নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত সুরক্ষাকারী উপকরণ।
বালাইনাশকের লেবেল থেকে আপনি জানতে পারবেন:
- কি পরিমাণ বালাইনাশক প্রয়োগ করা হবে
- ব্যবহার করার জন্য পানির পরিমাণের হার এবং
- নির্দেশিত নজ্লের ধরণ।
আপনার প্রয়োজনীয় নজ্লের আকারটি খুঁজে পাওয়ার জন্য এই তথ্যগুলির কয়েকটি আপনি ব্যবহার করতে পারেন এবং সেইজন্য আপনাকে এখন জানতে হবে:
- সারি অথবা ফাঁকা অংশের প্রস্থ
- আপনার স্বচ্ছন্দ স্প্রে করার গতি,
- নজ্লের প্রবাহের হার এবং
- ন্যাপস্যাক স্প্রেয়ারের চাপ।
এই প্রদর্শনীটিতে, লেবেলটি আমাদেরকে আরও ছোট, ‘সূক্ষ্ম’ ফোঁটার স্প্রে করার জন্য একটি সংকীর্ণ কোণ-আকৃতির নজল ব্যবহার করার কথা বলে এবং আমরা বালাইকে নিয়ন্ত্রণ করতে ৪০০ লিটার পানিতে ২০০ মিলি-এর স্পর্শকারী কীটনাশক ব্যবহার করব।
আমরা হিসাব করে দেখেছি যে, আমাদের প্রয়োজনীয় নজ্লের আকারটির প্রবাহের হার ১.২ লিটার/মিনিট। নজ্লটি কর্তৃক সৃষ্ট ফাঁকা স্থানের প্রস্থ ০.৫ মিটার।
স্প্রেয়ারটিকে ২.৩ বার-এ চাপযুক্ত করতে হবে। আমাদের প্রয়োগকারী নজ্লটি পল্লবগুচ্ছ থেকে ১ মিটার/সেকেন্ড অথবা ৩.৬ কিমি/ঘন্টা গতিতে ৫০ সেমি দূর থেকে স্প্রে করবে।
স্প্রে করার সময় অনুশীলন করার সময় কেবল পরিষ্কার জল ব্যবহার করুন।
যখন স্প্রে করা অভ্যাস করছেন তখন কেবল পরিষ্কার পানি ব্যবহার করুন এবং আপনার পিপিই পরিধান করুন যাতে এটি পরিধান করতে অভ্যস্ত হয়ে ওঠেন এবং এটি মানিয়ে নিতে পারেন যাতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যখন নিচের দিকে স্প্রে করছেন তখন আপনার কাভারঅল/ লম্বা হাতার শার্টটিকে টানুন এবং হাতমোজার ওপর গোটান যাতে হাতমোজাটি জামার হাতার ভিতরে পরা যায়। কিছু বালাইনাশকের লেবেলে লম্বা হাতার শার্ট ও ট্রাউজারকে পিপিই হিসেবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে; তারচেয়ে ভাল একটি বিকল্প হল একটি কভারঅল পরে নেওয়া। সবসময় পিপিই আলাদাভাবে ধুয়ে নিন।
এই ন্যাপস্যাকটি ইতোমধ্যে পরিষ্কার, পরীক্ষিত এবং ক্যালিব্রেটকৃত হয়েছে। আপনি যদি না জানেন যে, কিভাবে স্প্রে করতে হবে তবে অনুগ্রহ করে আমাদের অন্য ভিডিওগুলি দেখে নিন।
যখন আপনি সারির আরম্ভকারী বিন্দুর দিকে স্প্রে করার জন্য অগ্রসর হবেন তখন আপনার পছন্দসই স্প্রে করার গতিতে হাঁটুন-যে গতিতে আপনি আপনার স্প্রেয়ারর ক্যালিব্রেশন ঠিক করেছেন। যখন আপনি আরম্ভকারী বিন্দুর কাছে পৌঁছাবেন তখন আপনি আপনার নজ্লটি দিয়ে পল্লবগুচ্ছ থেকে ৫০ সেমি দূর থেকে স্প্রে করা শুরু করুন। স্প্রে করা শস্যের সংস্পর্শ এড়াতে আস্তে আস্তে স্প্রে করা নজ্লটির এক দিকে হাঁটুন।
যদি আপনি একটি ব্যান্ড/সারিতে স্প্রে করেন, তাহলে কেবল নির্দিষ্ট এলাকার উপরিভাগেই স্প্রে করুন। যেমন, আপনার সারির প্রস্থের সমন্বয় করুন, যাতে আপনি কেবল শস্যের সারিটিকে অথবা সবজির সারিটিকে স্প্রে করতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আপনার দিকে থেকে নজ্লের দিকে প্রবাহিত হওয়া বাতাসকে পিছনে রেখে স্প্রে করুন। আপনার স্প্রে করার চাপের দিকে নজর রাখুন এবং স্প্রে করার গতিকে স্থির রাখুন।
অনবরত যাচাই করুন যে, আপনার নজ্লটি স্প্রে করার সঠিক ধরণ এবং ফোঁটার সঠিক আকার তৈরী করছে। যাচাই করুন যে, স্প্রে-টি লক্ষ্যকৃত পৃষ্ঠে পৌঁছাচ্ছে। অতিরিক্ত বালাইনাশক স্প্রে করা এড়িয়ে চলুন যাতে ফোঁটাগুলো পাতা থেকে গড়িয়ে পরে না যায়।
এটি মাত্রাতিরিক্ত।
যাচাই করুন যে আলুর পাতার ক্যানোপি থেকে নিচে নেমে যাওয়া পাতাগুলিতে এবং ক্যানোপির উপরের পাতাগুলিতে স্প্রে পৌঁছাচ্ছে। কীটনাশক এবং ছত্রাকনাশকের সংস্পর্শ কেবল সেই বালাই নিয়ন্ত্রণ করবে, যেখানে বালাই এর সাথে স্প্রে-এর সরাসরি সংস্পর্শ হয়েছে, সূতরাং পুরো ক্ষেত্রটিতে স্প্রে করা প্রতিটি পাতা এবং কান্ডে ফোঁটার আচ্ছাদন আছে কিনা যাচাই করুন। স্পর্শক আগাছানাশকের বেলায় আগাছার উপর সমান আচ্ছাদন প্রয়োজন।
আপনি ব্যবস্থিত উদ্ভিদনাশক স্প্রে করার জন্য এই একই কৌশল ব্যবহার করতে পারেন। যাই হোক, সমস্ত সুব্যবস্থিত কীটনাশকের ছোট ছোট আকারগুলি থেকে আরও বড় বড় বিন্দু ব্যবহার করার সুযোগ আছে। সুব্যবস্থিত স্প্রে-র বড় বড় ফোঁটা স্প্রে করা আপনার পক্ষে নিরাপদ হবে, কারণ এক্ষেত্রে আপনার এও ফোঁটাগুলি শ্বাসে নেওয়ার সম্ভাবনা কম এবং তা পরিবেশের পক্ষেও নিরাপদ হয়ে থাকে কারণ বড় ফোঁটাগুলির বাতাসে ভেসে থাকার সম্ভাবনা কম।
যখন নজ্ল থেকে বাতাস বের হচ্ছে এবং সমস্ত তরল স্প্রে করা হয়ে গেছে,
এই স্থা্নে একটি লাঠি রাখুন। এটি পরবর্তীতে নিশানা হিসাবে থাকবে যেটি নির্দেশ করবে কোন জায়গা থেকে আবার লোড করে স্প্রে করতে হবে।
কিছু এলাকা স্প্রে না করে রেখে দিন যা পরবর্তীকালে স্প্রেয়ারের ভিতর পরিষ্কারের সময় ব্যবহৃত পানি দিয়ে স্প্রে করা হবে।