ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে নির্দিষ্ট জায়গায় কীটনাশক/ফাঙ্গাসনাশক-এর স্প্রে
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
এই ভিডিওটি আপনাকে দেখাবে, কিভাবে পানি ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় কীটনাশক/ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যে উপকরণ আপনার প্রয়োজন হবে:
এবং আপনার ব্যক্তিগত সুরক্ষাকারী উপকরণ (পিপিই) , যা বালাইনাশকের লেবেলটিতে বর্ণনা করা আছে।
এই ক্ষেত্রে, পাতায় কীটপতঙ্গ রোধের জন্য কীটনাশকের লেবেল অনুযায়ী আমাদের
একটি কোণ আকৃতির নজ্লে ২০ লিটার জলের সাথে ১০ মিলি কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশকের লেবেলটি নির্দেশ করছে, “সমস্ত পাতা যেন অবশ্যই স্প্রে মিশ্রণের ফোঁটা দিয়ে ভিজে যায়” এবং আরও নির্দেশ করছে...
কীটনাশকটি মেশানোর আগে, পরিষ্কার পানি দিয়ে স্প্রে করার অভ্যাস করে নিলে ভালো হয়।
আপনার পিপিই পরুন যাতে আপনি তা পরতে অভ্যস্ত হতে পারেন এবং আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সেটিকে সমন্বয় করতে পারেন।
আপনার পিপিই পরুন যাতে আপনি তা পরতে অভ্যস্ত হতে পারেন এবং আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সেটিকে সমন্বয় করতে পারেন।
কিছু কীটনাশকের লেবেলে লম্বা হাতার শার্ট ও ট্রাউজারকে পিপিই হিসেবে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে; তারচেয়ে ভাল বিকল্প হল একটি কভারঅল পরে নেওয়া। সবসময় আপনার পিপিইটি আলাদা ভাবে ধোবেন।
এই ন্যাপস্যাকটি ইতোমধ্যে পরিষ্কার, পরীক্ষিত এবং ক্যালিব্রেটকৃত হয়েছে। আপনি যদি পরিচিত না থাকেন যে, তা কিভাবে করতে হবে, অনুগ্রহ করে আমাদের অন্য ভিডিওগুলি দেখে নিন।
একটি পরিষ্কার, পরীক্ষিত ও ক্যালিব্রেটেকৃত স্প্রেয়ারে পরিষ্কার পানি নিয়ে, নির্দেশিত কোণ আকৃতির নজ্ল লাগিয়ে, তা আপনার পিঠে নিয়ে পরীক্ষা করে নিন, আপনি তা স্বচ্ছন্দে ব্যবহার করতে পারছেন কিনা।
আপনার প্রয়োজন মত স্প্রে-এর ধরণ না পাওয়া পর্যন্ত স্প্রেয়ারটিতে পাম্প করে যান। এই ক্ষেত্রে কীটনাশক/ ছত্রাকনাশকটির একটি সূক্ষ্ম ফোঁটার স্প্রে প্রয়োজন।
এখন নজ্লটিকে আপনার লক্ষ্যের থেকে ৫০ সেমি দূরে রেখে ধীরে ধীরে করে ঘুরিয়ে পানি স্প্রে করুন।
যদি আপনি খুব দ্রুত স্প্রে করেন তবে পরিমাণ মত ফোঁটা পাতা অবধি পৌঁছাবে না।
এটি সঠিক পরিমাণ।
যদি আপনি খুব দ্রুত স্প্রে করেন তবে পরিমাণ মত ফোঁটা পাতা অবধি পৌঁছাবে না।
যদি খুব আস্তে স্প্রে করেন তবে পাতায় বেশী পরিমাণ ফোঁটা পড়বে, যা একসাথে হয়ে পাতা থেকে গড়িয়ে নিচে পড়ে যাবে।
আবারও বলা হচ্ছে, এটি হল ভাল স্প্রে করার গতি এবং এই পরিমাণ ফোঁটা ব্যবহার আপনি চাইছেন। বারবার পানি দিয়ে অভ্যাস করে পদ্ধতিটির সাথে অভ্যস্ত হয়ে নিন।