ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে পেঁয়াজে স্প্রে করা।
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
বর্ণনা
স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট
এইরকম একটি সুপ্রতিষ্ঠিত শস্য ফলাতে শুরুর দিকে আগাছা নিয়ন্ত্রণ করা একান্তভাবে গুরুত্বপূর্ণ। বৃদ্ধির শুরুর দিকে বীজ থেকে বেরিয়ে আসা নমনীয় চারাগাছগুলি আলো, জল, পুষ্টির জন্য প্রতিদ্বন্দ্বিতায় হেরে যায়। বৃদ্ধির পরের দশায় ক্ষতিকারক পোকামাকড় এবং রোগ সমস্যা সৃষ্টি করতে পারে।
পেঁয়াজ গাছের পাতাগুলি প্রায়শঃ চওড়াভাবে ছড়িয়ে পড়ে, মোমযুক্ত, ঘন এবং খাড়া হয়, যার অর্থ হল যখন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা হয়, স্প্রের ফোঁটাগুলিকে সহজে ধরে রাখা যায় না।
সেইজন্য আপনার বালাইনাশকের লেবেলটিতে, স্প্রের ফোঁটাগুলির ধারণশক্তিকে উন্নতি করতে আর্দ্রতাকারক, সারফেকটেন্ট অথবা স্টিকারের ব্যবহার করার পরামর্শ দিতে পারে যাতে ফোঁটাগুলি পাতার উপর থাকার সম্ভাবনা বেড়ে যায়।
সমস্ত পাতাগুলির উপর সমান প্রয়োগ পাওয়ার চাবিকাঠি হলো আপনার পরিবেশে বৃদ্ধি পাওয়া আপনার শস্যের জন্য পানির পরিমাণ, ফোঁটার আকার এবং স্প্রে করার চাপ আপনার বালাইনাশকের লেবেলের উপদেশকে অনুসরণ করা।
শস্য থেকে সঠিক দূরত্বে আপনার নজ্লকে বা বুমাকে রাখুন এবং পুরো স্প্রে পদ্ধতিরতে ঐ দূরত্বকে বজায় রাখুন।