নিরাপদভাবে বালাইনাশক মেশানো
Playing this video requires a marketing consent.
Click anywhere on the video to renew your consents.
বর্ণনা
add
remove
বর্ণনা
কিভাবে আপনার ন্যাপস্যাক স্প্রেয়ারে তরল বালাইনাশক মেশাবেন ও স্প্রে মেশিনে ঢালবেন তা এই ভিডিওতে দেখানো হবে। এই ভিডিওটি দেখতে প্লে বোতামে ক্লিক করুন, অথবা ষ্টোরি-বোর্ড দেখতে স্ক্রিপ্ট ট্যাবের উপর ক্লিক করুন। করুন। ভিডিওটি অফলাইনে দেখার জন্য প্রদত্ত লিঙ্ক এ ‘ডাউনলোড’ ট্যাবে ক্লিক করুন।
স্ক্রিপ্ট
add
remove
স্ক্রিপ্ট
- বালাইনাশকের পাত্র এবং লেবেল, আপনার ন্যাপস্যাক স্প্রেয়ার যেটি পরীক্ষা ও ক্যালিব্রেট করা হয়েছে এবং ব্যবহারের উপযুক্ত।
- পরিষ্কার পানি;
- মিশ্রণের জন্য একটি ট্রে;
- বালাইনাশকের বাক্স; আপনার কর্মপরিকল্পনার নোটস;
- পরিমাপকারী সিলিন্ডার অথবা জগ;
- একটি স্পিল কিট, বেলচা এবং ব্রাশ, বালি অথবা মাটি এবং একটি প্লাস্টিক ব্যাগ অথবা উপযুক্ত পাত্র যেটিকে লেবেলিং করা যাবে এবং নিরাপদভাবে সীল করা যাবে: এবং
পণ্যের লেবেল এবং আপনার স্থানীয় বিশেষজ্ঞের কাছ থেকে আপনি জানতে পারবেন:
- যে পরিমান পণ্য ব্যবহার হবে; এবং
- কি হারে পানি ব্যবহার করতে হবে।
- এই প্রদর্শনীতে,
- আমরা লেবেলে উল্লেখিত ২০০ লিটার পানিতে ৪ লিটার হারে বালাইনাশকের স্প্রে করব;
- ১ হেক্টরের (১০,০০০) বর্গমিটার) বেশি ক্ষেতে স্প্রে করতে হবে। যদিও আমরা ১২০০ বর্গমিটারের থেকে আরও ছোট জায়গায় স্প্রে করব।
আপনার বালাইনাশক মিশ্রণ করতে প্রয়োজনীয় সমস্ত উপকরণগুলিকে সজ্জিত রাখুন যাতে এটি ব্যবহারের জন্য সুবিধাজনক এবং নিরাপদ হয়।